দিনাজপুরের বিরামপুরে একই স্থানে বিএনপি’র দুইগ্রুপ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বিরামপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ের আশপাশের এলাকায় শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুজ্জামান আল মাসউদ।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এসএম মনিরুজ্জামান আল-মাসউদ জানান, মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি উপলক্ষে বিরামপুর বিএনপির তৃণমূল পর্যায়ের একটি গ্রুপ বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে সভা আহ্বান করে দুপুরে মাইকিং করে।
এরপর উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক একই সময়ে ও একই স্থানে সভা আহ্বানে মাইকিং করে।
এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপি অফিস ও এর আশেপাশের এলাকায় রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
[b]ঢাকা,২২,মার্চ,টাইমনিউজবিডি//জেইউ[/b]
শ্রেণীহীন
বিরামপুরে ১৪৪ ধারা জারি
দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে একই স্থানে বিএনপি’র দুইগ্রুপ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।বিরামপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ের আশপাশের





