বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর জামায়াত।
রবিবার সকালে শহর জামায়াতের সেক্রেটারি খাইরুল আলম বুলবুলের নেতৃত্বে জেলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরবাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, নোয়াখালী বারের সাবেক সেক্রেটারি জামায়াত নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম মিলন, জামায়াত নেতা মোতাসিম বিল্লাহ, শিবির শহর শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, অফিস সম্পাদক মিহাজুল আনোয়ার মিশু, শহর প্রচার সম্পাদক আরমান হোসেন, কলেজ সভাপতি আমিরুল ইসলাম নাসিম পৌর সভাপতি আবদুল্লাহ আল-মাছুম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকার বার বার বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।
ঢা[b]কা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর জামায়াত। রবিবার সকালে শহর জামায়াতের সেক্রেটারি খাইরুল আলম বুলবুলের নেতৃত্বে জেলা জামে মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরবাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।





