সিলেটের বিশ্বনাথে পুরাতন গাড়ি নিলামের জের ধরে পুলিশ-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় থানার ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থানা পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। অপরদিকে, ছাত্রলীগ উপজেলা সদরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার এসআই মারফত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথ থানায় রক্ষিত কয়েকটি পুরাতন মোটরসাইকেল, অটোরিকশা রোববার বিকাল তিনটায় নিলামে বিক্রি করার জন্য এলাকাবাসীকে পুলিশ বিভিন্নভাবে অবহিত করে। এরই প্রেক্ষিতে যথাসময়ে এলাকাবাসী ও ছাত্রলীগের বেশ কয়েকজন থানায় উপস্থিত হন।
যে গাড়িগুলো নিলামে বিক্রি হওয়ার কথা ছিল তার বেশ কয়েকটি গাড়ি দেখা যায়নি। এ সময় ছাত্রলীগ নেতারা ওই গাড়িগুলো খোঁজ নিতে থাকেন। এরই জের ধরে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় জানান, পুরাতন কয়েকটি গাড়ি নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ভাল কয়েকটি গাড়ি থানার ওসি রফিকুল হোসেন গোপনে অন্য জায়গা বিক্রি করে দেন। এলাকাবাসী এর কারণ জানতে চাইলে পুলিশ তাদের লাঠি চার্জ করে। এ সময় কয়েকজন ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন। এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া।
ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
বিশ্বনাথে পুলিশ-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া
সিলেটের বিশ্বনাথে পুরাতন গাড়ি নিলামের জের ধরে পুলিশ-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকাল সাড়ে ৪টায় থানার ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থানা পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। অপরদিকে, ছাত্রলীগ উপজেলা সদরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার এসআই মারফত।





