[b]তেলআবিব:[/b] অস্ত্র চোরাচালানের অভিযোগে ১২ জন সেনাকে গ্রেফতার করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। তারা সেনা ঘাঁটি থেকে অস্ত্র পাচার করেছে বলে অভিযোগ করা হয়েছে। ইসরাইলি টিভি চ্যানেল জানিয়েছে,প্রাথমিক তদন্ত শেষে অস্ত্র চোরাচালানের অপরাধে ১২ জন সেনাকে আটক করা হয়েছে।
আরো কয়েকটি সূত্র জানিয়েছে,গত কয়েক মাস ধরে ইসরাইলি সেনাবাহিনীর ঘাঁটিগুলো থেকে অস্ত্র চুরির ঘটনা বেড়ে গেছে। ইসরাইলি পুলিশ বলছে,চুরি হওয়া অস্ত্রগুলো মাফিয়া চক্রের কাছে চলে যাচ্ছে।
ইসরাইলি দৈনিক ‘মায়ারিভ’ লিখেছে,মাফিয়া গোষ্ঠী তাদের অস্ত্রের বড় উৎস হিসেবে ইসরাইলি ঘাঁটিগুলোকে ব্যবহার করছে।
এর আগে ইহুদিবাদী দৈনিক হারেৎজ জানিয়েছে,২০১২ সালে ইসরাইলি সেনাবাহিনীর এক কোটি ৪০ লাখ ডলার মূল্যের অস্ত্র চুরি গেছে। ইসরাইলি ঘাঁটি থেকে ট্যাংকবিধ্বংসী অস্ত্র ‘গিল’র মতো অত্যাধুনিক অস্ত্রও চুরি গেছে বলে পত্রিকাটি খবর দিয়েছে। সূত্র: আইআরআইবি