ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় মহাসড়কের চান্দিনার মাধাইয়া এলাকায় মালবাহী একটি ট্রাক ও ১ টার দিকে কুটুম্বপুর এলাকায় একটি লরী বিকল হয়ে যায়। এতে বিক্ষিপ্তভাবে বাস চলাচলের কারণে এই যানজটের সৃষ্টি হয়।
দাউদকান্দি সড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও ইলিয়টগঞ্জ সড়ক পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. হাসান জানান,রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের চান্দিনার মাধাইয়া ও ১টার দিকে কুটুম্বপুর এলাকায় একটি লরী বিকল হয়ে যায়। খবর পেয়ে রাতেই গাড়ি ২টি সরিয়ে নেয়া হলেও মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও এলোপাতাড়িভাবে চলাচলের কারণে দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনা পর্যন্ত অন্তত ৪০ কি. মি. যানজটের সৃষ্টি হয়।
[b]কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কি.মি. যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১





