গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবীথি এলাকায় সোমবার রাতে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন হাফিজকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতের ভাই সাগরের দাবি- হাফিজকে গুলিও করা হয়েছে।
সাগর জানান, শহরের উত্তর ছায়াবীথি এলাকায় তাদের বাসার কাছে রাস্তায় হাফিজ দাঁড়ানো ছিল। রাত পৌনে নয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেটকারে করে এসে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে এবং গুলি করে। তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়দেবপুর থানার এসআই মাহবুব নঈম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোপানোর কথা শুনেছি। তবে স্থানীয়রা জানিয়েছে গুলির কোনো শব্দ তারা শোনেন নি। আহত হাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
[b]গাজীপুর, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
আ.লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবীথি এলাকায় সোমবার রাতে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন হাফিজকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে





