চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ পরোয়ানা জারির আদেশ দেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, নগরের ডবলমুরিং থানায় মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা করা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে আজ তাঁর আত্মসমর্পণের দিন ধার্য ছিল। আসামি হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০০৭ সালের ২ ডিসেম্বর দুদকের চট্টগ্রামের উপপরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী ২৮ লাখ ২৯ হাজার ২৬৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক লাখ ২৩ হাজার ৪৯১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ২০ নভেম্বর দুদকের উপপরিচালক মোজাম্মেল হোসেন খান তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পরে মামলার সাক্ষ্যগ্রহণ চলা অবস্থায় মহিউদ্দিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালত।
গত বছরের ২৭ নভেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন আদালত। জামিনে থাকা মহিউদ্দিন চৌধুরীকে আজ নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আজ একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামি মহিউদ্দিন চৌধুরী আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
[b]ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
সাবেক মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আজ সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ পরোয়ানা জারির আদেশ দেন।
মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কি না, নিজেই জানালেন ইশরাক
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, দল কখনোই চাইবে না যে তাদের মন্ত্রিসভার কোনো একজন সদস্য পদত্যাগ করুক। তিন-চারটি দৈনিক পত্রিকা পরিকল্পিতভাবে একটি সিন্ডিকেট তৈরি করেছে। তারা যে কোনো উপায়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আমার নেতা, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সে চলমান বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। সহিংসতা মোকাবিলা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় কয়েকটি শহরের মেয়রদের আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
ছাগলনাইয়া পৌর নির্বাচনে জামায়াতের মেয়র ও কাউন্সিলর প্রার্থী ঘোষণা
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে পৌর জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীদের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
















