[b]টোকিও:[/b] জাপানের বিখ্যাত যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি'র কারখানায় এক রাসায়নিক বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৭ জন। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রথমে ১২ জন জানানো হলেও পরে তা বাড়িয়ে ১৭ জন বলে জানিয়েছে বিসিসি।
মিৎসুবিশির এই কারখানাটি রাজধানী টোকিও থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে ইয়ুক্কাইছি শহরে অবস্থিত। তবে, বিস্ফোরণের তাৎক্ষণিক কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
বিস্ফোরণের সময় কারখানার পরিচ্ছন্ন কর্মীরা একটি তাপ পরিবাহী যন্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা গেছে। এই তাপ পরিবাহী যন্ত্র দিয়ে সিলিকনজাত পণ্য পরিবহন করা হয়।
কারখানাটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এর মধ্যে হাইড্রোজেন ও ক্লোরিন উল্লেখযোগ্য।
কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন নিরাপত্তা কর্মীরা। প্রসঙ্গত, মিৎসুবিশি করপোরেশনের আওতাভূক্ত মিৎসুবিশি ম্যাটেরিয়ালস-এর কারখানাতে স্বয়ংক্রিয় বিভিন্ন যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স পণ্য, নির্মাণ যন্ত্র ও প্রকৌশল যন্ত্রাংশ তৈরি করা হয়।
শ্রেণীহীন
জাপানে মিৎসুবিশির কারখানায় বিস্ফোরণে নিহত ৫
টোকিও: জাপানের বিখ্যাত যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি'র কারখানায় এক রাসায়নিক বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৭ জন। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রথমে ১২ জন জানানো হলেও পরে তা বাড়িয়ে ১৭ জন বলে জানিয়েছে বিসিসি।





