[b]ঢাকা: [/b]একটানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আজ সোমবার দেশের উভয় পুঁজিবাজারে দর পতন হয়েছে। দিনের শুরুতে উভয় বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেলেও দুপুর ১২টার পর বাজার নিম্নমুখী হয়। দিনশেষে একই প্রবণতায় লেনদেন শেষ হয়।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, সোমবার সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে চার হাজার ২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৬২ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৩৭০ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইএক্স ৪১ পয়েন্ট কমে আট হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ৫০ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৭ লাখ টাকা। লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়ছে ৪৪টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি।
টাকার অংকে লেনদেনের শীর্ষে রয়েছে- লঙ্কাবাংলা ফাইন্যান্স, গোল্ডেন সন, ইউনিক হোটেল, একটিভ ফাইন, অ্যাপোলো ইস্পাত, জেনারেশন নেক্সট, সামিট পূর্বাঞ্চল, বেক্সিমকো, অলিম্পিক ও সিঙ্গার বাংলাদেশ।
[b][font=Vrinda]টাইমনিউজবিডি/এসএমআর[/font][/b]





