[b]গোপালগঞ্জ:[/b] ঘনকুয়াশার কারণে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যথা সময়ে পৌঁছাতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ঢাকা থেকে রওয়ানা দিতে  দেরি হচ্ছে।
আজ বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল প্রধানমন্ত্রীর।
তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হবার পর এটাই শেখ হাসিনার গোপালগঞ্জে প্রথম সফর।
এ সফরে শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্ধোধন করবেন। এছাড়া মন্ত্রিপরিষদ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।