চট্টগ্রামের সন্দ্বীপের যুক্তরাজ্য প্রবাসীর জমি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র এ তথ্য টাইম নিউজবিডিকে নিশ্চিত করেছে।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদের প্যাডে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের কাছে ভূমি আত্মসাতের অভিযোগটি খতিয়ে দেখতে লিখিতভাবে সুপারিশ করেছেন।
লিখিত সুপারিশে তিনি উল্লেখ করেন, ভুক্তভোগী তার নির্বাচনীয় এলাকা সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
দুদক সূত্র জানায়, চট্টগ্রামের সন্দ্বীপের নোমান এবং তার স্ত্রী বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন। ভূমি জালিয়াতচক্র প্রতারণার মাধ্যমে জাল দলিল প্রস্তুত করে তাদের চট্টগ্রামের হালিশহর থানার রামপুর মৌজার ২৩৫২ নাম্বার দাগের দশমিক ২০২ একর জমি আত্মসাৎ করে। কমিশন অভিযোগটি শিগগিরই খতিয়ে দেখবে।
অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম জেলার হালিশহর থানার এএইচএম গোফরান উদ্দিন আহমদ, সন্দ্বীপ থানার কালাপানিয়া গ্রামের মো. বাবুল, মো. সালাহউদ্দিন, দেলোয়ারা বেগম, গাছুয়া গ্রামের একেএম শামসুল আলম ও মগধরা গ্রামের মো. শাহজাহান।
[b]ঢাকা,জেইউ,৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ভূমি জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে দুদক
চট্টগ্রামের সন্দ্বীপের যুক্তরাজ্য প্রবাসীর জমি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র এ তথ্য টাইম নিউজবিডিকে নিশ্চিত করেছে। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে





