প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামী ৩ মার্চ মায়ানমারের রাজধানী নেই পি তাও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সম্মেলনে তিনি ৩২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী ৪ মার্চ এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের আগে ৩ মার্চ বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবেন। এরআগে ২ মার্চ উর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল যোগ দেবেন।
বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকটরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন) হচ্ছে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশের অঞ্চলিক গ্র“প। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড।
১৯৯৭ সালে গঠিত বিমসটেকের প্রথম শীর্ষ সম্মেলন ২০০৪ সালে ব্যাংককে এবং ২০০৮ সালে দ্বিতীয় শীর্ষ সম্মেলন নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়।
সহযোগিতার ১৪টি ক্ষেত্রে সুনির্দিষ্ট বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের উপযোগী পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এ সংস্থার মূল লক্ষ্য। ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে- বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, কৃষি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, জনে-জনে সংযোগ, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ এবং জলবায়ু পরিবর্তন।
আসন্ন শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানগণ গত শীর্ষ সম্মেলনের বৈঠকের পর অর্জিত অগ্রগতি পর্যালোচনা করবেন। তাঁরা সংস্থার যৌথ অঙ্গীকারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় এবং সংস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা দেবেন।
শীর্ষ সম্মেলন শেষে ইশতেহার অনুমোদন এবং ৩টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এগুলো হচ্ছে- (১) ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক, (২) ভারতে আবহাওয়া ও জলবায়ু বিমসটেক সেন্টার প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং (৩) ভুটানে বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ কমিশন ও বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ অবজারভেটরী প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ)।
শীর্ষ সম্মেলনের পর ঢাকায় বিমসেটকের স্থায়ী সচিবালয় কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সরকার সচিবালয়ের জন্য ইতোমধ্যেই ঢাকায় জমি বরাদ্দ করেছে।
বিমসটেকের প্রথম মহাসচিব শ্রীলংকা থেকে হবেন বলে ইতিমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের বাইরে ভারত, মায়ানমার, নেপাল ও ভুটানের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ৪ মার্চ তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
প্রধানমন্ত্রী ৩ মার্চ মায়ানমার যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামী ৩ মার্চ মায়ানমারের রাজধানী নেই পি তাও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
জাপান সফরের অভিজ্ঞতা চুক্তির কথা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক, সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তারা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
কুইক রেন্টালের লুটপাট নয় সাশ্রয়ী বিদ্যুৎ চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাট না করে সাশ্রয়ী পন্থায় দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভোগান্তির বিষয়ে সরকার সচেতন। এ সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও জ্বালানিতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে।
শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনা নিজে দেশে ফিরেন অথবা তাকে ফিরিয়ে আনা হোক সরকারের চাওয়া একই। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
পোশাক কারখানা সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
















