রাজশাহী মহানগরীতে মাছবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূবৃর্ত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় মহানগরীর উপকণ্ঠ আশরাফের মোড়-মহেন্দ্র এলাকার মাঝামাঝি রাজশাহী বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে।
মতিহার থানার এসআই মনিরুল ইসলাম জানান,রাত সাড়ে ১০টার দিকে মাছবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১১-৪৮৪৮) রাজশাহীর কেশরহাট থেকে ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি রাজশাহী বাইপাস মহাসড়কের আশরাফের মোড় ও মহেন্দ্রর মাঝামাঝি এলাকায় পৌঁছালে হরতাল সমর্থকরা রাস্তা অবরোধ করে। পরে তারা সামনে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে  ট্রাকের সামনের অংশ পুরোটাই ভস্মীভূত হয়েছে। এসময় আত্মরক্ষার জন্য চালক ও তার সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান এসআই মনিরুল।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমআর[/b]