[b]টাঙ্গাইল:[/b] ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াইতে একটি মালবাহী ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শ্রীবাস চন্দ্র সরকার(২২)। সে উপজেলার চানপুর গ্রামের বিনত চন্দ্র সরকারের ছেলে। দুর্ঘটনায় আহত একই উপজেলার লতিফপুর গ্রামের আমির হামজা (৩৫) কে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পিতা জানান,আজ সকাল সাড়ে নয়টার দিকে মোটর সাইকেল নিয়ে তারা চানপুর থেকে গোহাগপাড়া বাজারে আসছিল। এ সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে মোটর সাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই শ্রীবাস মারা যায় এবং আমির হামজা গুরুতর আহত হয়। ।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি যুবাইদুল আলম জানান,ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।