উপজেলা নির্বাচনের প্রথমধাপের সামান্য ত্রুটি বিচ্যুতি বিবেচনায় নিয়ে পরবর্তী ধাপগুলোতে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রথম ধাপের দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠানে কেউ সমস্যা করলে তকে শক্ত হাতে দমন করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি কোন দলের হয়ে কাজ করার প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতোমধ্যে প্রথম ধাপের নির্বাচন শেষে যেসব অভিযোগ এসেছে সেগুলো বিবেচনায় সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
উপজেলা নির্বাচনের আগামী ধাপগুলো সুষ্ঠু হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
[b]ঢাকা, এএ, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
উপজেলা নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে কঠিন ব্যবস্থা: শাহনেওয়াজ
উপজেলা নির্বাচনের প্রথমধাপের সামান্য ত্রুটি বিচ্যুতি বিবেচনায় নিয়ে পরবর্তী ধাপগুলোতে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।





