বরিশালের আগৈলঝাড়া উপজেলার কুড়লিয়া গ্রামের ববি বাড়ৈ (১৬)নামে এক স্কুলছাত্রী এবং কোদালধোয়া গ্রামের পার্বতী বাড়ৈ (২০)নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
জানা গেছে, কুড়লিয়া গ্রামের বাদল বাড়ৈর মেয়ে ও দশম শ্রেণীর ছাত্রী ববি বাড়ৈ  প্রেমে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বিষপান করে। প্রায় একই সময়ে কোদালধোয়া গ্রামের কাঠমিস্ত্রী বিধান বাড়ৈর স্ত্রী ও এক সন্তানের জননী পার্বতী বাড়ৈ দাম্পত্য কলহের জেরধরে বিষপান করে। তাদের দুই জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মৃত্যুবরণ করে।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ