অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার লেফটেনেন্ট জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীকে দেশে ফিরে আসতে বলা হয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরীর সর্বশেষ চুক্তির মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়েছে। এর পর সরকার তার চুক্তির মেয়াদ আর বাড়াতে সম্মত হয়নি। আগামী মার্চের মধ্যে তাকে দেশে ফিরে আসতে বলা হয়েছে।
জেনারেল (অব:) মাসুদ ২০০৮ সালের ৪ নভেম্বর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে যোগ দেন।
উল্লেখ্য, সেনা-সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত সমন্বয় কমিটির প্রধান হিসেবে জেনারেল মাসুদ রাজনীতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে একটি আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন।
দুই দফা চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে তিনি টানা পাঁচ বছর অস্ট্রেলিয়ার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এনএস // এআর[/b]