শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার আদাবাড়িয়া এলাকায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. আশরাফ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এস এম আলামিন ফয়েজী।
বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। পবিত্র আল-কোরআনে বহুবার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। তাই জাকাত আদায়ের বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, “শুধু ইসলামের কথা বলার কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কেও নানা কটূক্তি শুনতে হয়েছে। তাঁকে পাগল বলেও আখ্যায়িত করা হয়েছিল। সে তুলনায় আমি অনেক পিছিয়ে আছি। যারা আমার সমালোচনা করে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তারা যত বেশি গালাগালি করবে, আমরা তত বেশি রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণের চেষ্টা করব।”
এ সময় তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়াই সবচেয়ে জরুরি। উন্নয়ন প্রয়োজন হলেও সমাজ থেকে অন্যায় দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্য হওয়ার আগেও প্রতিষ্ঠানটি বাউফলে জাকাত কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে আদাবাড়িয়া থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এস