প্রধান শিক্ষিকাকে জুতা নিয়ে তেড়ে গেলেন আ: লীগ এক নেতা। রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিয়ম লঙ্ঘন করে বিদ্যালয়ের গাছ বিক্রির প্রতিবাদ করায় প্রধান শিক্ষিকার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এ নেতা।
অভিযোগ পেয়ে বুধবার সরজমিনে তদন্ত করেছেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজ্জাকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘ দিন ধরে ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ। সম্প্রতি নিয়ম লঙ্ঘন করে তিনি বিদ্যালয়ের দু’টি গাছ বিক্রি করেন।
মঙ্গলবার সকালে এ নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে বসে। ওই মিটিং এ প্রধান শিক্ষিকা নুরুন নাহার এর প্রতিবাদ জানান। এতে উত্তেজিত হয়ে ওই আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষিকাকে প্রথমে গালিগালাজ ও পরে জুতা হাতে তেড়ে যান।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। পরে প্রধান শিক্ষিকা নুরুন নাহার বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানান।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনাটি সামান্য ভুল বোঝাবুঝি।
[b]রাজশাহী,২০ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
আওয়ামী লীগ নেতার কাণ্ড