বরিশালের মুলাদীতে একটি বসত ঘরে আগুন লেগে দু’শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে পৌর সভায় এই ঘটনা ঘটে।
মুলাদী-হিজলার সংযোগ ব্রীজের ঢালের বাসিন্দা ও মুলাদী বন্দরের ঝাড়ু–দার জাকির হোসেন ও তার স্ত্রী রানী বেগম সাপ্তাহিক হাট শেষে রাত এগারোটার দিকে তাদের দু’সন্তান তাসমিয়া আক্তার (৫) ও হাসানকে (৩) ঘরের মধ্যে কুপি জ্বালিয়ে রেখে বাহির থেকে তালাবদ্ধ করে হাটে ঝাড়– দিতে যায় বলে জানান মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান।
তিনি আরও বলেন, রাত সাড়ে এগারোটার দিকে তাদের বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা এগিয়ে এসে রাত বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে তাসমিয়া ও হাসান দগ্ধ হয়ে মারা যায়।
এ মর্মান্তিক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
[b]বরিশাল,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]