ঢাকা: মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে দায়েরকৃত মামলার চাজ শুনানি আগামী ৮ জানুয়ারি।
রোববার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম, আদিলুর রহমান খান শুভ্র ও নাসির উদ্দিন এলানের সময়ের আবেদন কারনে এ দিন ধার্য করেন।
‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
এর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আশরাফুল আলম আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগ জমা দেন গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে।
অভিযোগ থেকে জানা যায়, আসামিরা তাদের পরিচালনাধীন অধিকার নামের সংস্থার মাধ্যমে গত ৫ মে শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬১ জনের মৃত্যু সম্পর্কে বানোয়াট ও মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করেন, এতে দেশ-বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়।
এর আগে গত ১০ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের সাইবার ক্রাইম টিম তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে আদিলুরকে গ্রেফতার করে। ১১ আগস্ট তাকে আদালতে হাজির করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করা হয়।
গত ৮ অক্টোবর বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জামিন দিলে দু’দিন পরে কারামুক্ত হন আদিলুর। এর আগে গত ২৫ সেপ্টেম্বর আদিলুরের জামিন নামঞ্জুর করেছিলেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।
৬ নভেম্বর ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নাসির উদ্দিন এলান। শুনানি শেষে এ আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান
শ্রেণীহীন
আদিলুর-এলানের চার্জ শুনানি ৮ জানুয়ারি
ঢাকা: মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে দায়েরকৃত মামলার চাজ শুনানি আগামী ৮ জানুয়ারি।





