[b]ঢাকা:[/b] বিএনপি সব হারিয়ে এখন বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী ড.হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার বীরত্তোম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রয়াত আবদুর রাজ্জাকের স্মরণ সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে ১৮ দলীয় জোট একটি জঙ্গিজোট। জামায়াত কোন রাজনৈতিক দল নয় তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। তাদের সাথে বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক রয়েছে। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি হওয়ার পরই তা প্রমাণিত হয়েছে।
হাছান মাহমুদ আরো বলেন, একাদশ নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির নেতারা আলোচনা করতে চাইলেও খালেদা জিয়া ও তারেক রহমান চাচ্ছেনা। কারণ তারা গনতন্ত্রে বিশ্বাস করেনা।
তিনি বলেন, ৫ জানুয়ারী নির্বাচনের পর যে সরকার গঠন হবে, সে সরকারের প্রধান কাজ হবে যারা দেশের মানুষ, গাছ এবং গৃহপালিত পশুর উপর হামলা চালিয়েছে তাদেরকে দেশ থেকে উৎপাটন করা।
প্রধান বক্তার বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিরোধী দল শত চেষ্টা করেও নির্বাচনকে বানচাল করতে পারবেনা। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে ৫ জানুয়ারী নির্বাচন হবেই হবে।
তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার না করলে সমজোতার স্বর্ণ দুয়ার খুলবেনা। আমরা আশা করছি নতুন বছরে বিরোধী দলের শুভবুদ্ধির উদয় হবে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম,সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ
শ্রেণীহীন
বিএনপি এখন বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে: হাছান মাহমুদ
ঢাকা: বিএনপি সব হারিয়ে এখন বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী ড.হাছান মাহমুদ। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার বীরত্তোম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “বাংলাদেশ





