প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বৈধতা নিয়ে যারা প্রশ্ন করেছে তারা কারা? যারা এ প্রশ্ন করেছে তাদের বৈধতা কী? যে দল এ প্রশ্ন করেছে তাদের জন্মবৃত্তান্ত কী?
আজ (শনিবার) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। বাংলাদেশের উন্নয়ন মডেল এখন বিশ্বব্যাপী জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলো অনুসরণ করছে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। মোবাইল ফোনের থ্রি জি প্রযুক্তি দেশে চলছে। এখন আমরা ফোর জি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মাধ্যম আয়ের দেশে পরিণত করবো আমরা।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
সরকারের বৈধতা নিয়ে প্রশ্নকারীদের জন্মবৃত্তান্ত চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের বৈধতা নিয়ে যারা প্রশ্ন করেছে তারা কারা? যারা এ প্রশ্ন করেছে তাদের বৈধতা কী? যে দল এ প্রশ্ন করেছে তাদের জন্মবৃত্তান্ত কী?