নোয়াখালী জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ও সব ধরনের নাশকতা রোধে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতদের মধ্যে বিএনপির এক, জামায়াতের দুই ও শিবিরের এক কর্মী রয়েছেন। তারা হলেন- মোতাহের হোসেন কিরন, ইকবাল হোসেন , মো: মানিক , মো: রায়হান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের পর শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
[b]ঢাকা, ১৭ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]