মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটের ভাটি থেকে মেঘু শেখ (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়।  
আজ বুধবার দুপুরে স্বজনরা তার লাশ নদী থেকে উদ্ধার করেছেন।
মৃত মেঘু দৌলতপুর উপজেলার পাররৌহা গ্রামের মৃত কানু শেখের ছেলে ।
যমুনা নদীর ভাঙন দেখতে গিয়ে তিনি পানিতে ডুবে মারা যান বলে স্থানীয় চেয়ারম্যান ও স্বজনরা জানিয়েছে।
নিহতের ছোট ভাই হাজী মোঃ আলী জানান, মঙ্গলবার বিকেলে মেঘু দেড় কিলোমিটার দূরে কাটাখালী গ্রামে যমুনা নদীর ভাঙন দেখতে বের হয়। নদীতে পড়ে যাওয়ার আশঙ্কায় বাড়ির লোকজন তাকে মাঝ পথ থেকে ফিরিয়ে আনে।
এতে মেঘু ক্ষিপ্ত হয়ে হন। সবার অজান্তে আবারও তিনি নদী ভাঙন দেখতে যাবেন বলে পরিবারের লোকজনকে জানান।
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। ১১টার দিকে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোজাখুজি করতে থাকেন।
বুধবার সকালে ট্রলার নিয়ে স্বজনরা নদীতে খোজাখুজি করতে যায়। সোয়া ১২টার দিকে ওই স্থানে মেঘুর ভাসমান লাশ উদ্ধার করেন।
স্থানীয় খলশী ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, নদী ভাঙন দেখতে গিয়ে মেঘু পানিতে ডুবে মারা গেছেন। স্বজনরাই তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছেন।
তার মৃত্যুর পিছনে অন্য কোন কারণ নেই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান আনোয়ার।
[b]ঢাকা,এসআই, ৭ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]