পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের অপহৃত স্বামী আবুবকর সিদ্দিক তার গ্রামের বাড়ি ফতুল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে তারা ফতুল্লার উদ্দেশ্যে রওয়ানা হন।
ফতুল্লায় গিয়ে প্রথমে তারা বাড়ির আত্মীয়-স্বজনদের সঙ্গে মিলিত হবেন। পরে নারায়ণগঞ্জ আদালতে জবানবন্দি দেবেন আবুবকর সিদ্দিক।
শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি আরো বলেন, ‘সিদ্দিক সাহেব মোটামুটি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আপনাদের সহযোগিতা না করলে তাকে উদ্ধার করা যেতো না।’
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমণ্ডির কলাবাগান খেলার মাঠের পাশে স্টাফ কোয়ার্টারের কোনায় বসানো পুলিশ চেকপোস্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ফতুল্লায় যাচ্ছেন রিজওয়ানা দম্পতি
পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের অপহৃত স্বামী আবুবকর সিদ্দিক তার গ্রামের বাড়ি ফতুল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে তারা ফতুল্লার উদ্দেশ্যে রওয়ানা হন





