চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধসহ ৪ জন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এসময় ঘটনাস্থল থেকে রিমন নামে ১জনকে আটক করেছে। শনিবার ভোরে সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা গ্রামের ধুপিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশের দাবি এ ঘটনায় সাতকানিয়া থানার ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, শুক্রবার গভীর রাত সাড়ে ১২টার দিকে নাছিরকে আটক করা হয়। নাছিরের স্বীকারোক্তি মতে পুলিশ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ধুপিপাড়ায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়। এ সময় পুলিশের সঙ্গে নাছিরের সহযোগীদের বন্দুকযুদ্ধ হয়। এতে নাছির আহত হয় এবং রিমনকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় বাকিরা পালিয়ে যায়।
আহত নাছিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
ওসি খালেদ হোসেন বলেন, তারা সবাই জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত।
[b]সাতকানিয়া, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]