সুনামগঞ্জের তাহিরপুর চারাগাঁও সীমান্ত থেকে হোসেন মিয়া (২২) এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শনিবার রাত সাড়ে ৮টায় চারাগাঁও সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে ভারতীয় বাগলীর বিএসএফ’র একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়।
আটককৃত কয়লা শ্রমিক হোসেন মিয়ার বাড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রাম লালাঘাটে। সে ওই গ্রামের নিধু মিয়ার ছেলে।
সুনামগঞ্জ-৮ বর্ডারগার্ড ব্যাটালিযনের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিএসএফ’র হাতে বাংলাদেশি যুবক আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
ফের বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সুনামগঞ্জের তাহিরপুর চারাগাঁও সীমান্ত থেকে হোসেন মিয়া (২২) এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শনিবার রাত সাড়ে ৮টায় চারাগাঁও সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে ভারতীয় বাগলীর বিএসএফ’র একটি টহল দল তাকে ধরে নিয়ে যায়
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
এবার দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবির পাল্টা গুলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















