স্বেচ্ছাচারিতা,আর্থিক অনিয়ম এবং নেতৃত্ব দানে ব্যর্থতার অভিযোগে শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মঞ্চের একাংশ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের ওই অংশের সংগঠকরা এই ঘোষণা দেন।
গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণজাগরণ মঞ্চের একাংশের নেতা এফ এম শাহীন।
তিনি বলেন,ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চ আন্দোলনে সাময়িক মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়। কিন্তু দায়িত্ব পাওয়ার পর ইমরান স্বেচ্ছাচারিতা,আর্থিক অনিয়ম করেছেন এবং নেতৃত্ব দানে ব্যর্থ হয়েছেন।
শাহীন বলেন, আন্দোলনের ফসলকে নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণিত অপচেষ্টা চালিয়েছেন। এ ছাড়া বিভিন্ন ব্লগের সঙ্গে সম্পৃক্ত প্রগতিশীল ব্লগার এবং মুক্তিযোদ্ধাদের বিতর্কিত ও লাঞ্ছিত করে অপসারণের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তিনি।
তিনি আরও বলেন,ইমরান এইচ সরকার দেশি ও প্রবাসী বাঙালিদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। এ মধ্য দিয়ে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন।
নেতারা ইমরান এইচ সরকারের এসব অপকর্মের প্রতিবাদে গণজাগরণ মঞ্চ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের কর্মী হাবিবুল্লাহ মিছরাহ,বাবুল,এনামুল কবির স্বপন,কামরুজ্জামান,মুকুল,বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৫s এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]