ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ধরে নিয়ে যাওয়া ঐ যুবকের  নাম সাদ্দাম হোসেন (২৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮১ নং পিলার এলাকা থেকে সাদ্দামকে ভারতের ১২১ নাটুয়াটলী বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ধরে নিয়ে যায়। সাদ্দাম বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট গড়িয়াল গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবির ঠাকুরগাঁও-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,আটক বাংলাদেশি যুবককে ফেরত আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]