লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। জেলার সদর উপজেলার আলেকজান্ডার-সোনাপুর মহাসড়কের হাজীগঞ্জ এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আলেকজান্ডার থেকে সোনাপুরগামী রহমত এন্টারপ্রাইজের একটি বাস খাদে পড়ে চালক ও যাত্রীসহ ২৫ জন আহত হয়েছেন।
রামগতি থানার অফিসার ইন চার্জ (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, (চট্ট মেট্রো জ-০৫-০০১২) নম্বরের একটি লোকালবাস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।
আহতদেরকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় আহত ২৫
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। জেলার সদর উপজেলার আলেকজান্ডার-সোনাপুর মহাসড়কের হাজীগঞ্জ এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।