[b]ঢাকা:[/b] রাজধানী ঢাকার একটি এলাকা থেকে ২৯ ককটেল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার রামপুরা ব্রিজ এলাকার আইল্যান্ড (সড়কদ্বীপ) থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করেছে পুলিশ।
সকাল সোয়া ৮টার দিকে ব্রিজের কাছে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাশেদুল ইসলাম একটি ম্যাগজিন ও ককটেলগুলো দেখতে পান। পরে তিনি সেগুলো রামপুরা পুলিশের কাছে হস্তান্তর করেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
শ্রেণীহীন
রাজধানীতে ২৯ ককটেল উদ্ধার
রাজধানী ঢাকার একটি এলাকা থেকে ২৯ ককটেল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রামপুরা ব্রিজ এলাকার আইল্যান্ড (সড়কদ্বীপ) থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করেছে পুলিশ।





