কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে চুরি হওয়া ১৬ কোটি ৪০ লাখ টাকা থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় হাবিবুর রহমান ওরফে সোহেল রানা ও তাঁর সহযোগী ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল সাংবাদিকদের এসব কথা জানান।
র্যা বের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জে সোনালী ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা ও ইদ্রিস মিয়াকে রযানেব কার্যালয়ে হাজির করা হয়।
র্যা বের পক্ষ থেকে জানানো হয়,সোহেল রানা ও ইদ্রিস মিয়ার বাড়ি পটুয়াখালীতে। সোহেল রানার আসল নাম হাবিবুর রহমান। তিনি ছদ্ম নামে কিশোরগঞ্জে থাকতেন। তাঁরা তিন দিন আগে শ্যামপুরের ওই বাড়ি ভাড়া নেন।
ঘটনাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শাহজাহানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি বিশেষ দল তদন্ত করছে।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
সোনালী ব্যাংকের লুট হওয়া টাকা উদ্ধার, আটক ২