সন্ত্রাসী থাকার অভিযোগ এনে ক্র্যাবের সাধারণ সম্পাদক সালেহ আকনের গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী।
শুক্রবার সকালে এই তল্লাশি চালানো হয়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, 'সকালে ঝালকাঠি থেকে যৌথবাহিনীর একটি দল থানায় এসে আমাকে জানায় সালেহ আকনের বাড়িতে সন্ত্রাসী রয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে। এই তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি করাতে হবে । আমি তাদেরকে বারণ করে জানিয়েছিলাম, ওই বাড়িতে কোনো সন্ত্রাসী নেই । তারপরও তারা তল্লাশি চালায়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।'
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর