চট্টগ্রামে অপহৃত হওয়া  স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে (৫৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর এলাকা থেকে সোমবার ভোর সাড়ে ৫টায় তাকে উদ্ধার করা হয়।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার টাইম নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ কংসনগর এলাকা থেকে মৃদুল চৌধুরীকে উদ্ধার করে। বর্তমানে তিনি দেবপুর পুলিশ ফাঁড়িতে রয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম নগরীর নন্দনকানন পুরাতন টেলিকম ভবনের নিজ বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে মৃদুল চৌধুরীকে অপহরণ করে দুর্বৃত্তরা।
[b]কুমিল্লা,১৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]