কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের চাপায় মোহাম্মদ বাবুল (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের পানেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল কুষ্টিয়ার কুমারখালী এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে।রামু থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বাবুল পানেরছড়া এলাকায় রাস্তায় দাড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় কক্সবাজারগামী্ একটি ট্রাক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা।
[b]কক্সবাজার, ৩ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]
শ্রেণীহীন
কক্সবাজারে ট্রাক চাপায় আনসার নিহত
কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের চাপায় মোহাম্মদ বাবুল (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের পানেরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল কুষ্টিয়ার কুমারখালী এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে।রামু থানায় কর্মরত ছিলেন।





