পাটগ্রাম উপজেলার জোংড়া সীমান্ত থেকে আমিনুর রহমান নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।
বুধবার সকাল ৮টার দিকে জোংড়া সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আমিনুর রহমান পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার উজির আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাটগ্রাম কোম্পানি কমান্ডার জোনাব আলী জানান, সকালে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গ রাজ্যের সাতগাছিয়া ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা আমিনুরকে আটক করে নিয়ে যায়।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আলম খাঁন বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। তারা পতাকা বৈঠকে বসতে নারাজ ও আটক ব্যক্তিকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে।
তবে আটক গরু ব্যবসায়ীকে ফেরত আনার ব্যাপারে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বাংলাদেশি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পাটগ্রাম উপজেলার জোংড়া সীমান্ত থেকে আমিনুর রহমান নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। বুধবার সকাল ৮টার দিকে জোংড়া সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
এবার দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবির পাল্টা গুলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















