পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ২নং তোড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আটোয়ারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম আনারস প্রতিক নিয়ে ২ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন (ইউপি সদস্য)। তিনি জাহাজ প্রতিক নিয়ে ২ হাজার ৪১৭ ভোট পেয়েছেন।
অপর প্রার্থী আওয়ামী লীগের মো. সরওয়ার হোসেন বাবুল মোটরসাইকেল প্রতিক নিয়ে ২ হাজার ২১৪ ভোট পেয়েছেন।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দীকা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাছুম আলী বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ মে এই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. জয়নুল হকের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছরের ২৮ জানুয়ারি তোড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ উদ্দীন আহম্মেদ ফরিদপুরের আটরশি দরবার শরিফে অনুষ্ঠিত ওরশ মোবারক শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ার ভেড়ামারায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চেয়ারম্যানের মৃত্যুতে পদটি শুন্য হয়।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
তোড়িয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী নির্বাচিত
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ২নং তোড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে আটোয়ারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম আনারস প্রতিক নিয়ে ২ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পরাজিত শক্তি শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক,সাবেক এমপি-মন্ত্রীরাও জড়িত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ
রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
















