রাস্তায় গাছ ফেলে কালিয়াকৈরের পাইকপাড়া নামক স্থানে যানবাহনে গণ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার আনুামানিক রাত সাড়ে ৯ টায় ১২/১৪ জনের একদল ডাকাত সড়কে গাড়ি আটকে ডাকাতি করে।
ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ডাকাতরা সড়কের উপর গাছ ফেলে প্রাইভেটকার, সিএনজি, লেগুনাসহ ৭/৮টি যানবাহনের যাত্রী ও চালকদের জিম্মি করে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়।
তারা আরও জানানম, ডাকাতিতে বাধা দেওয়ার চেষ্টা করলে  ডাকাতরা এলোপাথাড়ি কুপিয়ে কয়েক জন যাত্রীকে আহত ও যানবাহন ভাঙচুর করে। পরে যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ও  টহল পুলিশ এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।  
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ডাকাতরা সড়কের উপর গাছ ফেলার চেষ্টা করলে টহল পুলিশ টের পেয়ে এগিয়ে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে যায়। তবে ডাকাতরা কোন ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]