সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার দুপুরে আটকদের ভারতের কারাগারে পাঠানো হয়।
সুনামগঞ্জ-৮ বিজিবি বিরেন্দ্রনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জামিল রওশন বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বিকাল  ৪টার দিকে ওই সীমান্তের রংধু এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
আটকদের ফেরত আনতে শনিবার সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক পিলার ১১৯৩ এর ৩ এস বাগলী শুল্কবন্দর এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জামিল রওশন।
অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বাগলী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বাহাদুর।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেই[/b]