দশম সংসদ নির্বাচনের দায়িত্বপালন করতে গিয়ে প্রিসাইডিং, আইনশৃঙ্খলাবাহিনীসহ বিভিন্ন কর্মকর্তা সহিংতায় নিহত-আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করেছে ইসি। ক্ষতিগ্রস্তদের প্রায় ৯০ লাখ টাকা সহায়তা দেয়া হবে। চলতি সপ্তাহের কমিশন বৈঠকে এ বিষয়টি অনুমোদন দেয়ার কথা রয়েছে।
ইসি সূত্র জানায়, ভোটের সময় ক্ষতিগ্রস্ত ৩০০ জনের নাম সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং) ও আইন শৃঙ্খলাবাহিনী সদস্যদের নিয়ে চট্টগ্রামে ১৫ জন, দিনাজপুরে ৭৩ জন, যশোরে ৪৫ জন, বগুড়ায় ৩ জন, রংপুরে ১২ জন, লালমনিরহাটে ১০ জন, ঠাকুরগাঁওয়ে ৩৬ জন, গাইবান্ধায় ১৩ জন, ঝিনাইদহে ১৪ জন, মৌলভীবাজারে ১২ জন, কুমিল্লায় ২৭ জন, জামালপুরে ১৯ জন, শেরপুরে ৯ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ১৭ জন, নীলফামারীতে ১৬ জন ও মাগুরায় ২ জন আহত হয়েছেন।
এর মধ্যে নিহতের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা, গুরুতর আহত ব্যক্তিকে ১ থেকে ২ লাখ, ক্ষতিগ্রস্তের ধরণ অনুযায়ী ৫ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
এছাড়া আহত কর্মকর্তাদের মধ্যে যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদেরকে ৫ হাজার টাকা, আহত হয়ে যারা ৩ দিন হাসপাতালে ছিলেন তাদের জন্য ১০ হাজার টাকা, ৭ দিন হাসপাতালে ছিলেন তাদের জন্য ২৫ হাজার টাকা এবং গুরুতর আহতদের জন্য ধরণ অনুযায়ী ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হবে। নিহতদের জন্য নির্বাচন কমিশনের তহবিল থেকে সর্বোচ্চ সাড়ে ৫ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে।
ক্ষতিপূরণের জন্য ইসির কার্যপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবুও নিহত কর্মকর্তাদের পরিবার বা নির্ভরশীলরা যাতে সচ্ছলভাবে পরবর্তী জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সুবিধা দিতে অনুরোধ জানানো হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের উপসচিব মিহির সারওয়ার বলেন, ইসি সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দিচ্ছে। চলতি কমিশন সভায় এ বিষয়টি উপস্থাপন করা হবে। অনুমোদনের পরপরই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার( ইসি) শাহ নেওয়াজ বলেন, দশম সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহয়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক সংঘাত-সহিংসতার ঘটনা ঘটে।
[b]ঢাকা, এএ, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
শ্রেণীহীন
সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আথির্ক সহায়তা অনুমোদন চলতি সপ্তাহে
দশম সংসদ নির্বাচনের দায়িত্বপালন করতে গিয়ে প্রিসাইডিং, আইনশৃঙ্খলাবাহিনীসহ বিভিন্ন কর্মকর্তা সহিংতায় নিহত-আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত





