লক্ষ্মীপুর জেলা শহরের শাহাব উদ্দিন মার্কেটে আগুন। এসময় ৬ টি দোকান পুড়েগেছে বলে জানা যায়।
রোববার আনুমানিক ভোর রাত ৪ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৪ টার দিকে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পেয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মো: জাকির হোসেনের ওষুধের দোকান, বেলাল হোসেনের ডিমের দোকান, নান্টু বাবুর মুদি দোকান, মো: ইউসুফের কনফেশনারীসহ ৬ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সালাহ উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে শাহাব উদ্দিন মার্কেটে আগুন
লক্ষ্মীপুর জেলা শহরের শাহাব উদ্দিন মার্কেটে আগুন। এসময় ৬ টি দোকান পুড়েগেছে বলে জানা যায়। রোববার আনুমানিক ভোর রাত ৪ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।





