মানিকগঞ্জ সদর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর এলাকার কুমের পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ওই যুবকের পড়নে কোনো কাপড় ছিল না। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ওই কুমের পাড়ে লাশটি রাখে ফেলে বলে রেখে যায় বলে স্থানীয়দের ধারণা।
মানিকগঞ্জ সদর থানার এএসআই করিম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৯ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]