চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ছদাহা চেয়ারম্যান পাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় পুলিশ ও আনসার মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও ৩ সদস্য আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১টি বন্দুক এবং ৮ রাউণ্ড গুলি উদ্ধার করার দাবি পুলিশের ।
গুলিবিদ্ধ রফিক ও জসীমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ ও আনসার সদস্যদের নাম পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার ওসি মো.খালেদ হোসেন জানান, রফিক ও জসীম শিবির কর্মী।
পুলিশের দাবি সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের একটি টিম রফিক ও জসীমকে ধরতে ছদাহা চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। পুলিশও গ্রামের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুঁড়ে।
ওসি বলেন, ‘প্রায় ১৫ থেকে ২০ মিনিট পাল্টাপাল্টি গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। আমরা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় রফিক ও জসীমকে বিভিন্ন অস্ত্রশস্ত্রসহ উদ্ধার করি।’
তবে বন্দুকযুদ্ধে কত রাউণ্ড গুলি বিনিময় হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
[b]চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ//এএইচ
[/b]
শ্রেণীহীন
সাতকানিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ৫