বগুড়ায় জরিনা (৪৭) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জরিনা বগুড়া সরকারি আযিযুল হক কলেজের আইসিটি বিভাগের চতুর্থ শ্রেণীর খন্ডকালীন কর্মচারী ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাতে কলেজ সংলগ্ন কামারগাড়ি এলাকায় তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, জরিনা বেগম স্বামী পল্টু মিয়ার সঙ্গে তালাক হবার পর বাড়িতে একাই বসবাস করতেন। তার এক মেয়েরও বিয়ে হয়েছে অনেক আগে। মঙ্গলবার রাতে যেকোন সময় দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে গলা কেটে হত্যার পর লাশ বাড়ির উঠানে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন জরিনার বাড়ি থেকে রক্ত গড়িয়ে আসতে দেখে ভিতরে প্রবেশ করে লাশ দেখতে পান।
নিহতের আত্মীয় স্বজনরা জানায়, জরিনা বেগমের কোন শত্রু ছিল না। তবে তার এক ভাইয়ের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলেছিল।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বগুড়া,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
গলা কেটে নারী হত্যা
বগুড়ায় জরিনা (৪৭) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জরিনা বগুড়া সরকারি আযিযুল হক কলেজের আইসিটি বিভাগের চতুর্থ শ্রেণীর খন্ডকালীন কর্মচারী ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে কলেজ সংলগ্ন কামারগাড়ি এলাকায়





