নোয়াখালী থেকে অপহৃত সোহাগ কুরী (২৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যবসায়ী অপহরণে জড়িত সন্দেহে সোলায়মান নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. রুবেল জানান, সন্ত্রাসী সাইফুল্লাহ রোববার বিকেলে নোয়াখালী জেলার বেগমগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সোহাগ কুরীকে তার দোকান থেকে চাঁদার দাবিতে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে অপহৃতের পরিবার সদর থানায় অভিযোগ করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ কুরীকে উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় অভিযোগে সোলেমান নামে মোটা সাইফুল্লার এক সহযোগীকে আটক করা হয়।
[b]ঢাকা, ০২ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
নোয়াখালীতে অপহৃত ব্যবসায়ী লক্ষ্মীপুরে উদ্ধার
নোয়াখালী থেকে অপহৃত সোহাগ কুরী (২৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যবসায়ী অপহরণে জড়িত সন্দেহে সোলায়মান নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ





