[b]গাইবান্ধা:[/b] পুলিশের হাতে আটকের পর গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের বাঁশকাটা নামক স্থান থেকে পৌর জামায়াতের রোকন সাকিব হাসানের লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,নির্বাচনপরবর্তী সময়ে যৌথবাহিনীর অভিযানের সময় ৭ জানুয়ারি বিকেলে গুলিবিদ্ধ হয় সাকিব। তখন পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়,গ্রেফতার এড়াতে সাকিবকে রংপুরের একটি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
শুক্রবার সেখান থেকে সাকিবকে আটক করে পুলিশ। শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বাঁশকাটা নামক স্থানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
খবর পেয়ে স্থানীয় জামায়াত-শিবিরকর্মীরা সকালেই গুলিবিদ্ধ লাশটি সাদুল্যাপুর উপজেলার নিশ্চিন্তপুরে নিয়ে যায়। এ বিষয়ের পুলিশের একাধিক কর্মকতার সাথে টেলিফোনে যোগাযোগ করলে তারা কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।