রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন লড়াই করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত শাহাদাত হোসেন বকুল ও বিদ্রোহী প্রার্থী মেশকোয়ারা হাবিব মুক্তি ও বিএনপি সমর্থিত নূর মোহাম্মদ মণ্ডল।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩০ হাজার ১৫৩ ও নারী এক লাখ ৩২ হাজার ৫৮২ জন। মোট ভোট কেন্দ্র ১০৬টি।
ভোট গ্রহণে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এ উপজেলায় র্যা ব-পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে আট প্লাটুন সেনা সদস্য ও ৩ প্লাটুন বিজিবি।
[b]রংপুর, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
পীরগঞ্জে ভোটগ্রহণ চলছে
রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন লড়াই করছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত শাহাদাত হোসেন বকুল





