কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে বিএসএফ।
মুন্সীগঞ্জ বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হলে শুক্রবার দুপুরে ১৫৩/৯ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তিন বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ।  
বিজিবি মুন্সিগঞ্জ ক্যাম্পের কমান্ডার আবুল কালাম জানান, তিন বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করেছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা সদর এলাকার শহিদুল ইসলামের ছেলে মিরাজুল, আবদুর রহিমের ছেলে রফিক  ও দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার আশরাফ বিশ্বাসের ছেলে নুর মোহাম্মদ বিশ্বাস  মুন্সীগঞ্জ সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ওপারে ভারতের কাচারীপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল।
এসময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কাচারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান।
[b]কুষ্টিয়া, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]