উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহড়া দিচ্ছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ‌আলহাজ্ব এ কে এম আউয়াল।
সরকার দলীয় এমপি আউয়াল বিভিন্ন কেন্দ্রে মহড়া শেষে দুপুর পৌনে ২ টায় মাসুদ বিন সাঈদীর নির্বাচনী উপজেলা জিয়া নগরে প্রবেশ করেন এবং সরকার সমর্থীত প্রার্থীর পক্ষে ভোট দেয়ার জন্য সাধারণ ভোটাদের উপরে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী অভিযোগ করে বলেন, শাসক দলের এমপি আউয়াল বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে সরকার সমর্থীত প্রার্থীকে ভোট দেয়ার জন্য এবং তার সঙ্গে থাকা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে বিঙ্খৃলা সৃষ্টি করছে ফলাফল সরকারের পক্ষে নিতে।
[b]পিরোজপুর, এমআর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]